আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে উভয়পক্ষের ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। ঘটনায় আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়লবাড়ির মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার-সালিশের মাধ্যমে

শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হন এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজন। এ নিয়ে মঙ্গলবার বিকালে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। তর্কাতর্কির এই ঘটনায় মাথাচাড়া দিয়ে উঠে পূর্বের বিরোধ। সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ আরেক পক্ষকে হামলা করেন। হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার ১৫১ ধারায় উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে সোপর্দ করেছে শান্তিগঞ্জ

থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শ্রীনাথপুর গ্রামের মোকাদ্দছ আলীর ছেলে সাইফুর রহমান, শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম, জয়নাল আবেদীনের ছেলে মো. তোফায়েল আহম্মদ, হাজিকুল মাহমুদের ছেলে আবুল বাশার, মৃত আমির হোসেনের ছেলে তাজউদ্দিন, শামসুল হোসেনের ছেলে আজির উদ্দিন, ইসমাইল আলীর ছেলে হাসন আলী, আহলেছ আলীর ছেলে ছায়েদুর রহমান ও আব্দুল করিমের ছেলে আহম্মদ আলী। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বুধবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল