আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৬

আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৬ |
ফেনীতে আদালত চলাকালীন বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে গুরুতর অবস্থায় তাহমিনা আক্তার মোহনাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১০ মে) দুপুরে ফেনীর ফুলগাজী আমলি আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিজের মামলার কার্যক্রম নিয়ে হতাশা ও মানসিক চাপে ছিলেন মোহনা। শুনানির সময় হঠাৎ করেই তিনি সঙ্গে থাকা বিষপান করেন। এ সময় কাঠগড়ায় তার স্বামী উপস্থিত ছিলেন। পরে আদালত কক্ষের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, ২০২৫ সালে প্রেমের সম্পর্কের পর চার সন্তানের জনক ফুলগাজীর বিজয়পুর এলাকার আকবর হোসেনকে বিয়ে করেন মোহনা। বিয়ের

পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। একপর্যায়ে বনিবনা না হওয়ায় গত ২৯ জানুয়ারি তিনি আদালতে যৌতুকের মামলা দায়ের করেন। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। বিচার না পেয়ে দীর্ঘদিন আদালতের দ্বারে দ্বারে ঘুরেও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় হতাশা থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন। ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রুবাইয়াত বিন করিম জানান, বিষপানের পর তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ বিষয়ে মোহনার আইনজীবী জহির উদ্দিন মামুন বলেন, বিয়ের পর থেকে মোহনাকে তার স্বামী স্ত্রীর মর্যাদা দেননি। সবসময় তাকে নির্যাতন করা

হতো। স্বামীর বাড়িতে গাছের সঙ্গে বেঁধে পর্যন্তও তাকে নির্যাতন করা হয়েছে। তিনি নির্যাতিত হতে হতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তিনি বলেন, রোববার মামলাটি আপস-মীমাংসা হওয়ার কথা ছিল; কিন্তু আদালত থেকে বারবার সময় নিয়ে আসামি বাদীর সঙ্গে প্রতারণা করছিল। মামলার শুনানির সময় ক্ষোভ ও হতাশা থেকেই তিনি বিষপান করেন। শুনানি শেষে আসামির জামিন বাতিল করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া