ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
আড়াইহাজারে শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ১৬ মে (শুক্রবার) বিকেলে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ঘটনার সময় শিশুটিকে সাথে নিয়ে তার মা নদীর পাড়ে কাপড় শুকাতে দিতে যায়। সেখানে শিশুটিকে রেখে কিছুক্ষণের জন্য তার মা বাড়িতে চলে আসে। এই সুযোগে একই এলাকার মহিউদ্দিনের ছেলে নাহিদ (১৮) শিশুটিকে টেনে নদীর পানিতে নামিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরই মধ্যে শিশুটির মা পুনরায় নদীর পাড়ে গিয়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন নিয়ে
খোঁজাখুঁজি করে। মেঘনার গভীর পানি থেকে শিশুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করায়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. সাইফুদ্দিন জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।