আট নারীকে ধোঁকা দিয়ে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইরাকি যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫
     ৪:৫৮ পূর্বাহ্ণ

আট নারীকে ধোঁকা দিয়ে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইরাকি যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ৪:৫৮ 105 ভিউ
বিস্ময়কর এক কেলেঙ্কারি ঘটিয়ে চমকে দিয়েছেন ইরাকের ৩৫ বছরের এক যুবক। আট নারীকে প্রতারিত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। একের পর এক বিয়ে করে কয়েকদিন পরই তাদের তালাক দেন ওই যুবক। এরপরই ওই নারীর টাকা-পয়সা নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। গালফ নিউজ। বিলাসবহুল গাড়ি সেক্টরে কাজ করতেন যুবকটি। ভাড়া করা গাড়ি ব্যবহার করে ওই নারীদের লোভের ফাঁদে ফেলতেন তিনি। নারীরা তাকে ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর তাদের সর্বস্ব লুটে হারিয়ে যেতেন যুবকটি। ওই যুবকের স্ত্রীদের একজনের মতে, বেশিরভাগ বিয়েই মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হয়েছে। আর অন্যগুলো কয়েক মাস স্থায়ী হয়েছে। আল-শারকিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তার এক স্ত্রী

বলেছেন, আমার একটি গাড়ি ছিল। সে আমাকে বলল ওই গাড়িটি বিক্রি করে দিতে। যাতে আমরা সেই বিক্রয়মূল্য দিয়ে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য জমি কিনতে পারি। গাড়ি বিক্রি করে সেই টাকা তার কাছে দেওয়ার দু’দিন পরই সে লাপাত্তা হয়ে গেল এবং কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়াই আমাকে ডিভোর্স পেপার পাঠানো হলো। এভাবে ধোঁকার শিকার সব নারী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে তাদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে শেয়ার করেছেন। প্রায় সবার গল্পই ছিল এক ও অভিন্ন। সেই আট নারীর সঙ্গে সামাজিক বিধি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওই যুবক। বিয়ের সময় পরিবার পরিজনসহ সব আচার অনুষ্ঠানও করা হয়েছিল। এমনভাবে তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে যা অবিশ্বাস্য। ধোঁকার

শিকার ওই নারীরা প্রত্যেকে বাগদাদসহ ইরাকের ভিন্ন ভিন্ন প্রদেশের বাসিন্দা ছিলেন। ইরাকের কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস