আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বন্ধু ছাত্রদল নেতার গুলি, যুবদল কর্মী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বন্ধু ছাত্রদল নেতার গুলি, যুবদল কর্মী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মবের হাতে আটক ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণের ঘটনায় মামুন হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবদল কর্মী মামুন হোসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। জানা গেছে, যুবদল, গুপ্ত সংগঠন শিবির, তাদের লেজুড় এনসিপি ও বৈছা কর্মীরা মব সৃষ্টির মাধ্যমে ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে নির্মম নির্যাতন করে পা ভেঙে দেয় পুলিশের উপস্থিতিতে। খবর পেয়ে আটক খোকাকে ছাড়িয়ে নিতে তার বন্ধু ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু গুলি ছোড়েন। সেই গুলিতে নিহত

হন যুবদল কর্মী মামুন। পুলিশের দাবি, সাবেক ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর ঘনিষ্ঠ বন্ধু। সেজন্যই তিনি তার বন্ধুকে ছাড়িয়ে নিতে সশস্ত্র হামলা চালান। তবে গোলাগুলির অভিযোগ অস্বীকার করে বাবু বলেন, আমি শুনেছি, ছাত্রলীগের খোকাকে লোকজন ধরছিল, সেখানে গোলাগুলি হইছে। কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি তখন নিজের বাসায় ছিলাম। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের বলেন, ৫ই আগস্টের পর আত্মগোপেনে ছিলেন খোকা। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলসহ লোকজন খোকাকে আটক করে। আটকের খবরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু জানতে পেরে বন্ধুকে ছাড়িয়ে নিতে পিস্তলে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন

ব্যবসায়ী মামুন। আটককারী মব ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে পা ভেঙে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে স্বীকার করেন তিনি। ওসি আরও জানান, গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই নিহতের বড় ভাই বাদল বাদি হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। এদিকে, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর বন্ধু। খোকাকে আটকের খবরে বাবু সেখানে লোকজন নিয়ে এসে গুলি ছোড়েন বলে জেনেছি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, খোকাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার পা

ভেঙে গেছে। চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান