আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী। এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা স্মরণ করছি এক নিবেদিতপ্রাণ বিজ্ঞানী, চিন্তাবিদ ও মানবদরদী মানুষকে। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের লালদিঘীর ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন ড. ওয়াজেদ মিয়া। তিনি ছিলেন বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অধিকারী। বিজ্ঞানচর্চার পাশাপাশি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রভাবনায় তাঁর গভীর অনুরাগ ছিল। একজন সুলেখক হিসেবে বিজ্ঞান ও সমাজ বিষয়ক তাঁর বহু প্রবন্ধ ও গবেষণা দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বিশেষ করে বিজ্ঞানভিত্তিক তাঁর বইগুলো পাঠকসমাজে ব্যাপকভাবে সমাদৃত। ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন উদার, নির্মোহ ও মানবিক গুণে সমৃদ্ধ এক ব্যক্তিত্ব। দেশ ও মানুষের কল্যাণ ছিল তাঁর চিন্তা

ও কর্মের কেন্দ্রবিন্দু। নীরবে, আড়ালে থেকে তিনি জ্ঞান ও বিবেকের আলো ছড়িয়ে দিয়েছেন সমাজে। তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কন্যা ও শেখ হাসিনা-এর জীবনসঙ্গী হলেও, নিজ পরিচয়ে তিনি ছিলেন স্বতন্ত্র ও দৃঢ়চেতা এক মানুষ। এই মহান ব্যক্তির জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং কৃতজ্ঞচিত্তে স্মরণ করি তাঁর অবদান, আদর্শ ও মানবিক জীবনদর্শন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ