আজ জুমাতুল বিদা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

আজ জুমাতুল বিদা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
আজ ২৭ রমজান। জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমা। জানি না আগামী বছর জুমাতুল বিদায় আমরা উপনীত হতে পারব কিনা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ওসিলায় আমাদের হায়াতে বারাকাহ দান করুন। আগামীর দিনগুলোতে ইমান ও নিষ্ঠার সঙ্গে দ্বীনের পথে অবিচল রাখুন। পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসাবেই মুসলিম দুনিয়ায় পরিচিত। দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। জুমার তো একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছেই এর মধ্যে রমজানের শেষ জুমা, তাই সর্বস্তরের মুসলমান এ দিনটিকে বিশেষভাবে মূল্যায়ন করে থাকেন। আরেক বছরে, আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা

বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। ইতিহাস থেকে জানা যায়, রমজান মাসের শেষ শুক্রবার হজরত সুলায়মান (আ.) জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদের প্রথম কিবলা ‘আল-আকসা মসজিদ’ প্রতিষ্ঠা করেন। এ জন্য মাহে রমজানের শেষ শুক্রবারটিকে ‘আল কুদস’ দিবস হিসাবেও পালন করা হয়। ইহুদি জায়নবাদি শক্তির দখল থেকে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস মসজিদ মুক্ত করার শপথ ব্যক্ত করা হয় এ দিনে। দেশে দেশে মুসলমানরা এদিন জুমার পর প্রতিবাদ র‌্যালি বের করে থাকেন। ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতও করা হয়। ইরানের আধ্যাত্মিক নেতা মরহুম আয়াতুল্লাহ খোমেনি ‘আল কুদস’ দিবস পালনের প্রথম আহ্বান রেখেছিলেন। পরে প্রতিবাদ ও প্রত্যয়ের এ

কর্মসূচিটি ব্যাপকতা লাভ করে প্রায় সব মুসলিম দেশে। মজলুম ফিলিস্তিনি জাতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইহুদি শাসন, শোষণ, নিপীড়ন ও তাদের নৃশংস হত্যাযজ্ঞের অবসান ঘটানো এবং বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে ফিলিস্তিনি জাতির নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠাসহ মুসলমানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মোকাবিলার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের অনিবার্য দাবি। ‘আল কুদস’ দিবস মুসলিম জাতির জন্য এক মহাজাগরণের দিন। এ জাগরণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন করে ইমানি শক্তি সঞ্চয় করে গর্জে উঠুক মুসলিম উম্মাহ। সবশেষে ফিলিস্তিনি মুসলমানরা তাদের হারানো সোনালি অতীত আবারও ফিরে পাক, ইহুদিবাদীদের বন্দিদশা থেকে মুক্তি পাক আল কুদস তথা বায়তুল মুকাদ্দাস-রমজানের শেষ সময়ে বিশ্ব মুসলিমের এ প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা