আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে রোজা হবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫
     ৪:৩৮ অপরাহ্ণ

আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে রোজা হবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ৪:৩৮ 152 ভিউ
প্রশ্ন: আমার ফোনের সময় হঠাৎ ওলটপালট হয়ে যায়, যা আমি জানতাম না। আর এই কারণে আমাদের ৫ জনের ইফতার ৪-৬ মিনিট আগে হয়েছে। তাই এখন আমাদের রোজা হবে কি? উত্তর: জেনে বা ইচ্ছেকৃত না করার কারণে সময়ের আগেই ইফতারি করার কারণে আপনাদের কোন গুনাহ হবে না। কিন্তু সময়ের আগেই খাবার গ্রহণ করার কারণে রোজাটি ভেঙে গেছে। তাই রমজান পরবর্তী সময়ে এই রোজাটি কাজা করে নিতে হবে। আউন (রহ.) থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনে সীরীন রাত্র বাকি আছে ভেবে সেহরি খেলেন। তারপর জানতে পারলেন, তিনি সুবহে সাদিকের পর সেহরি করেছেন তখন তিনি বললেন, ‘আমি আজ রোজাদার নই।’ (অর্থাৎ আমাকে এ রোজার কাজা করতে হবে)।

(মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/১৪৯, হাদিস নং-৯১৩১, ৯০৩৮) আলী ইবনে হানযালা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি রোজার মাসে ওমর রা.-এর কাছে ছিলেন। তার নিকট পানীয় পেশ করা হল। উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুয়াযযিন আওয়াজ দিল, হে আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডুবেনি। তখন ওমর রা. বললেন, ‘যারা ইফতারি করে ফেলেছে তারা একটি রোজা কাজা করবে। আর যারা ইফতারি করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/১৫০, হাদিস নং-৯১৩৮, ৯০৪৫) হজরত ইবনে জুরাইজ রহ. বলেন, আমি আতা রাহ.-কে জিজ্ঞেস করলাম, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর

সূর্য দেখা গেল। এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, না আমাকে কাফফারাও আদায় করতে হবে? আতা রাহ. বললেন, হাঁ, (শুধু কাজা করবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস : ৯১৪৭)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান