আজকে আমি কালকে তুমি— এভাবে ১১ জনকেই অধিনায়কত্ব দিতে চান আশরাফুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪
     ৫:০২ অপরাহ্ণ

আজকে আমি কালকে তুমি— এভাবে ১১ জনকেই অধিনায়কত্ব দিতে চান আশরাফুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ | ৫:০২ 143 ভিউ
দলের জয়ে প্রশংসা যেমন মিলে; তেমনি দলের প্রতিটি হারেই কঠিন সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয় একজন অধিনায়ককে। মাঠের ক্রিকেটের সঙ্গে অধিনায়ককে সামাল দিতে হয় মাঠের বাইরের নানা পরিস্থিতিও। বোর্ডের সঙ্গে বুঝাপড়াটাও করতে হয় তাকেই। সেই সঙ্গে পারফরম্যান্সেও নেতৃত্ব দিতে হয় দলকে। নইয়ে অধিনায়ক কোটায় খেলছেন; এমন প্রশ্নও উঠে। সব মিলিয়ে কঠিন চাপ সামলাতে হয় একজন অধিনায়ককে। আর এই সব চাপ সামাল দিতে না পেরে দক্ষিণ আফ্রিকা সফর শেষেই তিন ফরম্যাটেই অধিনায়কের পদ ছাড়তে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যার ফলে বিসিবিকে এখন ভাবতে হচ্ছে নতুন অধিনায়ক নিয়ে? এই পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দিলেন চাপ কমানোর অভিনব পদ্ধতি। অধিনায়ককে চাপ মুক্ত

রাখতে ১১ ক্রিকেটারকেই অধিনায়ক করারা পক্ষে তিনি। আজ আমি, কাল তুমি এভাবে ১১ ক্রিকেটারকেই নেতৃত্ব দেখতে চান তিনি। অধিনায়ক ইস্যুতে নিজের এমন ভাবনা এক ওয়েবসাইটকে জানিয়েছেন আশরাফুল। বাংলাদেশের অধিনায়ক বদল ইস্যুতে আশরাফুল বলেন, ‘১১ জনকেই ক্যাপ্টেন দিতে পারেন। একেকদিন একেকজনকে ক্যাপ্টেন দিলে ঐ চাপ হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে প্রতি ম্যাচে একজন করে ক্যাপ্টেন থাকলে ভালো। তাহলে যারা ক্যাপ্টেন না তারাও ঐ চাপ বুঝতে পারবে।’ বাংলাদেশের হয়ে নেতৃত্ব সামলানোর অভিজ্ঞতা আছে আশরাফুলেরও। নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমার কাছে এটা মনে হয়েছিল। প্রতি গেমে একজন ক্যাপ্টেন হলে ভালো। একজন ক্যাপ্টেন সবসময় না থেকে… আজকে আমি, কালকে তুমি,

এভাবে করলে ঐ ছেলে বুঝতে পারবে ক্যাপ্টেনের ওপর কতটা চাপ যায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস