আছিয়ার মৃত্যুর পর তারকাদের প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

আছিয়ার মৃত্যুর পর তারকাদের প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনেও। দেশের শোবিজের একাধিক তারকা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ফেসবুকে লিখেছেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’ অন্যদিকে অভিনেত্রী তমা মির্জা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘আল্লাহ! শোনেন পশু ধরে রেখে দেন, না মেরে ফেলে? আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, দুর্গন্ধ ছড়াতে হয় না। ধর্ষক কেন বেঁচে থাকবে? সাধারণ জনগণের কাছে দিয়ে দিন, কিন্তু বাঁচিয়ে রাখবেন না।’ অভিনেত্রী শিরিন শিলা লিখেছেন, ‘আছিয়াকে যারা বাঁচতে

দিল না, তারা কেনো বেঁচে আছে?’ এদিকে শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নিহীন, কন্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক।’ চিত্রনায়িকা রাজ রিপা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শক্তভাবে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘চুরি-ছিনতাই, খুন-খারাপি ও ধর্ষণের বাংলাদেশ, আছিয়া আর নেই। হয়তো ধর্ষণের পরবর্তী শিকার আমি বা আপনি। কোথায়? এখন কোথায় আপনারা? দেশের জনগণের নিরাপত্তা নিতে পারেন না, কিন্তু আন্দোলন করতে পারেন।’ আছিয়ার নির্মম মৃত্যুর ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রাম, প্রতিটি জায়গায় বিচার ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে অপরাধীর দ্রুত গ্রেপ্তার

ও কঠোর শাস্তি দাবি করছেন। আছিয়ার মৃত্যুর পর তারকাদের প্রতিক্রিয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছিয়া। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু