আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত খাদ্যবহির্ভূত পণ্যের দাম কিছুটা কমার কারণে এই স্বস্তি মিলেছে। তবে নিম্ন আয়ের মানুষের উদ্বেগের কারণ, খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা এখনও অব্যাহত আছে। সার্বিক মূল্যস্ফীতি এখন ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। অবশ্য, সার্বিক কমলেও আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিবিএসের প্রতিবেদন বলছে, আগস্টে খাদ্যবহির্ভূত পণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মাসটিতে

খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯ শতাংশে নেমেছে। আগের মাসেও যা ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই কমছে। গত জুনে মূল্যস্ফীতি ৯ দশমিক শুন্য ৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে আসে, যা ছিল গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল