আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা

প্রতিপক্ষ দুর্বল হলে আঘাত করা কাপুরুষের কাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির প্রতি কেন ‘নমনীয়’ অবস্থান দেখাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায়, তখন তাকে আঘাত করা বীরের নয়, কাপুরুষের কাজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এসব কথা বলেন। সাক্ষাৎকারে উপস্থাপক রুমিন ফারহানাকে প্রশ্ন করেন, ‘আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট (নমনীয়)।’ জবাবে বিএনপির এই নেত্রী বলেন, ‘সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায়, তখন তাকে প্রটেকশন (সুরক্ষা) দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত

করতে পারি না। ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ।’ উপস্থাপক তাঁর কথার সঙ্গে একমত পোষণ করেন। এ সময় রুমিন ফারহানা আরও বলেন, ‘সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে; সেখানেই ডিফারেন্সটা (পার্থক্য) হবে আপনার সঙ্গে আগের সরকারের।’ গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সরকার পতনের পর দলটির শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয় ও

নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এমন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতৃত্ব শুরু থেকেই প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতা-কর্মীদের আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের সঙ্গে যেন একই ধরনের আচরণ করা না হয়, রুমিন ফারহানার বক্তব্যে সেই বিষয়টিই উঠে এসেছে। এর মধ্য দিয়ে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে বিগত সরকারের সঙ্গে নতুন বাংলাদেশের পার্থক্য গড়ে

তোলার ওপর জোর দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু