অ্যাটর্নি জেনারেল পদের মনোনয়ন থেকে নাম প্রত্যাহার ম্যাট গেইটযের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪
     ৪:৫০ অপরাহ্ণ

অ্যাটর্নি জেনারেল পদের মনোনয়ন থেকে নাম প্রত্যাহার ম্যাট গেইটযের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ৪:৫০ 98 ভিউ
ব্যাপক সমালোচনার মুখে অবশেষে, অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেইটয। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেইটযকে, মনোনয়ন দেয়ার পর থেকেই তার বিতর্কিত অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গেইটযের বিরুদ্ধে যৌন অসদাচারণ ও অবৈধ মাদক ব্যবহারের অভিযোগে, হাউয এথিক্স কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি তোলেন বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটর। ফলে সেনেটে তার মনোনয়ন অনুমোদন নিয়ে শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে বুধবার ক্যাপিটল হিলে সেনেট রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করেন গেইটয। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স এ তিনি জানান, সেনেটরদের সঙ্গে তার চমৎকার বৈঠক হয়েছে। অনেকের অবিশ্বাস্য সমর্থন

এবং সহানুভূতিপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করে গেইটয বলেন, ‘’এটা স্পষ্ট যে- অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনয়ন ট্রাম্প-ভ্যান্স ট্রানযিশনের গুরুত্বপূর্ণ কাজে একটি বাধা হয়ে উঠছিল। অকারণে দীর্ঘায়িত ঝগড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না।‘’ সে কারণে তিনি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। বিবিসির সাংবাদিক গ্যারি ও’ডোনোহিউ বলেন, ডনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীতদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি ম্যাট গেইটয। এই সাংবাদিকের মতে, গেইটয বুঝতে পেরেছেন- সেনেটের অনুমোদন পাওয়া তাঁর জন্য সহজ হতো না। জিওপির সেনেটরদের কাছ থেকে তেমন বার্তাই পেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের হোয়াইট হাউয করেসপন্ডেন্ট জেফ ম্যাসন বলেন, অনেক রিপাবলিকান সেনেটরই গেইটযকে সমর্থন দেয়ার বিষয়ে বিভ্রান্তিতে ছিলেন। তাদের

জন্য এটা সুখবর। ম্যাট গেইটযের নাম প্রত্যাহারের ঘটনা ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় বলে মন্তব্য করেন, সাবেক কংগ্রেসম্যান ও রাজনৈতিক বিশ্লেষক ড্যাভিড জলি। অন্যদিকে, ম্যাট গেইটযকে তার পদক্ষেপের জন্য প্রশংসা করেছেন ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘’সেনেটের অনুমোদন পেতে ম্যাট গেইটয খুব ভাল কাজ করছিলেন। কিন্তু, একই সময়ে প্রশাসনের জন্য তিনি বাধা হতে চান না। যার জন্য তার অনেক শ্রদ্ধা রয়েছে।‘’ ট্রাম্প আরো বলেন, ম্যাটের একটি চমৎকার ভবিষ্যত রয়েছে এবং তাঁর মহৎ কাজগুলো দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার