অস্বস্তিতে প্রিয়াঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

অস্বস্তিতে প্রিয়াঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
বি-টাউনের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই নিজের মতামত প্রকাশে সাহসী। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যা মনে এসেছে, স্পষ্টভাবে তা বলে গিয়েছেন তিনি। তবে এবার তার এক পুরনো বক্তব্য ফের আলোচনার কেন্দ্রে তিনি । জানালেন তিনি মেয়ে হয়ে মোটেও ভালো নেই। সমাজের গভীরে লুকিয়ে থাকা লিঙ্গবৈষম্যের কুপ্রভাব নিয়ে এই মন্তব্যে এরই মধ্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিমি গেরেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। এমনকি চুলে করা রংটা নিয়েও টেনশন হয়। সোজা হয়ে বসে থাকতে হয় এক জায়গায়। বিন্দুমাত্র নড়াচড়া করা যাবে না। পোশাকের ক্ষেত্রেও হতে হয় বেশ সচেতন ও যত্নশীল। এ

বিষয়টা নাকি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে বেজায় অস্বস্তিকর। অভিনেত্রী মনে করেন, এই সাজাগোজার থেকে অনেক বেশি শান্তির পুরুষদের ফরমাল লুক। তিনি আরও জানান, অভিনেত্রীদের সাজ পোশাকের জন্যই বেশ কিছুটা সময় বরাদ্দ রাখতে হয়। অনেকটা সময় ধরেই তাদের নিজেকে তৈরি করতে হয়। সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার অভিযোগ একটাই, পুরুষ হলে, এত সমস্যা হয় না, যা মহিলাদের মেকআপ লুক আর পোশাক নিয়ে হয়ে থাকে। এদিকে প্রিয়াঙ্কা চোপড়াই কিন্তু গোটা দেশের কাছে ফ্যাশন আইকন। তার প্রতিটি ফ্যাশন স্টেটমেন্ট সাধারণ মানুষরা নকল করে থাকেন। তবে সে প্রিয়াঙ্কাই খুব একটা খুশি নন এই পোশাক ও সাজ ম্যানেজমেন্টের বিষয়ে। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন মহেশ বাবুর বিপরীতে নির্মাতা এস এস

রাজামৌলির ‘এস এস এমবি ২৯’ সিনেমার শুটিং নিয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান