অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় মো. ইফতেখার আলম রাহাত (২৭) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন। সাজাপ্রাপ্ত মো. ইফতেখার আলম রাহাত ফেনীর সদর থানার ফরহাদনগর এলাকার মো. নিজাম উদ্দীনের ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া বঙ্গবন্ধু গলি মুজিব কোম্পানির রিকশার গ্যারেজের পিছনের খালি জায়গা থেকে মো. ইফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার

কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জানা গেছে, তৎকালীন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক সৈয়দ মাইউদ্দিন আহমেদ ফয়সাল বাদী হয়ে থানায় মামলা করেন। একই বছরের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মোহাম্মদ ছায়েম। ৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অটিজম, স্নায়ুবৈচিত্র্যতা আন্দোলন এবং অন্তর্ভুক্তির হিসেব-নিকেশ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ-রুপার দামে বড় পতন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে: জ্বালানি বিভাগ এলপি গ্যাসের দামে বড় লাফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: মন্ত্রী আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত