অস্ত্রের ভয় দেখিয়ে চা বাগানের টিলায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫
     ৫:০২ পূর্বাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

অস্ত্রের ভয় দেখিয়ে চা বাগানের টিলায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ৫:০২ 135 ভিউ
মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ভুক্তভোগী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ জানান, তার বাড়ি কমলগঞ্জে। তার স্বামী ঢাকায় অবস্থান করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য কমলগঞ্জ উপজেলায় আসেন। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে বাড়িতে যাওয়ার জন্য ওই গৃহবধূ একটি অটোরিকশা ভাড়া করেন। অটোচালকের

সঙ্গে পাভেল নামে একটি ছেলে ছিল। তিনি জানান, অটোচালক রনি ও পাভেল কমলগঞ্জ-আদমপুর সড়কের মূল রাস্তা ব্যবহার না করে ভিন্ন রাস্তা দিয়ে (টিলাবেষ্টিত চা বাগানের মধ্য দিয়ে) প্রবেশ করে। রনি ও পাভেল অটোরিকশা জঙ্গলাকীর্ণ আলীনগর চা বাগানের ভিতরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে টিলার উপর তুলে প্রথমে অটোচালক রনি পরে পাভেল জোরপূর্বক ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূ কমলগঞ্জ থানায় অভিযোগ করেন। কমলগঞ্জ থানার পুলিশ বুধবার দুপুরে অটোচালক রনি মিয়াকে (৩২) আটক করেন। আটককৃত রনি শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাঁটিলার মৃত বাতির মিয়ার ছেলে। এছাড়াও অপর ধর্ষণকারী পাভেলকে আটকের চেষ্টা চলছে বলে জানায়

পুলিশ। কমলগঞ্জ থানার (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা