ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা
ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ
আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের
বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প
অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর
উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের সমান অঞ্চল
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে,ভয়াবহ দাবনলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চল সিঙ্গাপুরের আয়তনের সমান জায়গা জুড়ে আগুনে পুড়ে গেছে।
প্রতিবেদন আরো জানিয়েছে, গেল সপ্তাহে পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া চরম দাবানল পরিস্থিতির মুখে পড়ায় সেসময় অসংখ্য মানুষকে সরিয়ে নিতে হয়েছিল। সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দমকলকর্মীরা বলেছেন, তারা একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাতকারে লুক বলেন, আমরা এমন একটি
দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।
দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।



