অস্ট্রেলিয়াকে অল্পতেই আটকে দিল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়াকে অল্পতেই আটকে দিল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
আগুন ঝরারো বোলিং করলেন হারিস রউফ। বোলিংয়ে আলো ছড়ালেন আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিম। সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকেও দেড়শ রানের আগেই আটকে দিল পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানে ১৪৮ রানের লক্ষ্য দিতে পেরেছে অস্ট্রেলিয়া। ২২ রানে একাই ৪ উইকেট নিয়েছেন রউফ। ১৭ রানে ৩টি নিয়েছেন আব্বাস। ২১ রানে ২ শিকার ধরেছেন সুফিয়ান মুকিম। টসজয়ী অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। সাড়ে তিন ওভারে তারা তুলে ফেলে ৫২ রান। হারিস রউফ বোলিংয়ে এসে পাল্টে দেন ম্যাচের গতিপথ। একই ওভারে তুলে নেন দুই উইকেট। জ্যাক ফ্রেজার-ম্যাকার্গকে (৯ বলে ২০) আগা সালমানের ক্যাচে পরিণত করার পর রানের খাতা খুলতে দেননি জশ ইংলিশকে। পরের ওভারে ম্যাথিউ শর্টকে

(১৭ বলে ৩২) বোল্ড করে দেন আব্বাস। এরপর মার্কাস স্টয়নিসকে (১৫ বলে ১৪) শিকারে পরিনত করে ৩০ রানের জুটি ভাঙেন সুফিয়ান। গ্লেন ম্যাক্সওয়েল (২০ বলে ২১) ঝড় তুলতে দেননি মুকিম। মাঝের এই সময়টাকে দারুণ বোলিং করেন রউফ-আব্বাস ও মুকিম। টিম ডেভিডও (১৯ বলে ১৮) থিতু হয়েও বড় ইনিংস খেরতে পারেনি। তিনি রউফের শিকার। একটি করে ছক্কা চারে ২৩ বলে ২৮ রান করা অ্যারোন হার্ডিকে কট-বিহাইন্ড করেন আব্বাস। জাভিয়ের বের্লেটকে বোল্ড করে চতুর্থ শিকার ধরেন রউফ। অস্ট্রেলিয়া রান তুলেছে মূলত শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহয়ের ওভারে। নাসিম ৪ ওভারে ৪৪ ও আফ্রিদি ৪ ওভারে ৩৯ রানে উইকেটশূন্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান