অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন শেখ হাসিনা; বললেন, ‘দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫

অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন শেখ হাসিনা; বললেন, ‘দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ |
সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো ‘মিথ্যা অপপ্রচার ও গুজব’ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং দেশ ও জাতিকে উদ্ধারের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে তিনি গুরুতর অসুস্থ বা দুর্বল হয়ে পড়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, “একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি খুব ইত্যাদি না। অসুস্থ হতে যাব কেন?” তিনি নিশ্চিত করেন যে তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে

বলেন, “সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ এ পর্যন্ত হয়নি। আমি খুব ভালোভাবেই সুস্থ আছি।” দেশের প্রতি তার দায়িত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা জানান, এই মুহূর্তে বিশ্রাম নেওয়ার বা অসুস্থ থাকার কোনো সুযোগ নেই। তিনি তার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, “আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে।” নিজের দীর্ঘদিনের কর্মনিষ্ঠার উদাহরণ তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি জানান, তিনি বিগত ১৫ বছরের বেশি সময় ধরে কোনো বিরতি নেননি। তিনি বলেন, “১৫ বছর সাত মাস আমি একটা নিরত ছুটি নেইনি।” গুজব ছড়ানোর উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, যারা এসব মিথ্যাচার করছে, তারা মূলত

দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, “এইসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি