অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫
     ৯:২১ অপরাহ্ণ

অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:২১ 53 ভিউ
দেশের মানুষ আজ এই সরকারের শাসনে অতিষ্ঠ। দুর্নীতি, অনিয়ম এবং স্বৈরাচার প্রকাশ্যে, অথচ সরকার নজর দিচ্ছে না। প্রতিদিন চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও নানারকম অপরাধের ঘটনা ঘটছে। হাজার হাজার ঘটনার মাঝেও সরকার সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর দিচ্ছে না; বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের মদদ দিচ্ছে। এই বাস্তবতা জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ঘোষণা করেছেন, “আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার করতে হবে, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” কিন্তু বাস্তবতা বিপরীত। যারা মানুষ পুড়িয়ে মারছে, লুটপাট করছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে তাদের “সন্ত্রাসী” বলা হচ্ছে না। আন্তর্জাতিক জঙ্গী কর্মকাণ্ডে জড়িতদের রক্ষা করা হচ্ছে, আর নিরপরাধ নাগরিকদেরকে

সন্ত্রাসী হিসেবে কলঙ্কিত করা হচ্ছে। পুলিশের ভূমিকা উদ্বেগজনক তারা সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে এবং জনগণের শত্রুর সঙ্গে একযোগে কাজ করছে। বর্তমান ইউনুস নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ আইন অনুযায়ী অবৈধ ও অসাংবিধানিক। অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা এই পরিষদ অনুতপ্ত নয়; বরং যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে “সন্ত্রাসী” বলে কলঙ্কিত করছে। সরকারের এমন কর্মকাণ্ড জনগণের আস্থা ক্ষুণ্ন করছে। গ্রাম-গঞ্জ থেকে শহরের মানুষ প্রতিদিন রাস্তা-ঘাটে প্রতিবাদ করছে। দেশের ৮০ ভাগ মানুষ এই অবৈধ দখলদার সরকারের বিচারের দাবি জানাচ্ছে। যারা দেশের উন্নয়ন করেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছে, তাদেরকেও কলঙ্কিত করে সন্ত্রাসী বলা হচ্ছে। এটি কেবল ব্যক্তিগত লোভ বা রাজনৈতিক স্বার্থের প্রতিফলন নয়; এটি জাতীয় স্থিতিশীলতার জন্য মারাত্মক

হুমকি। সরকারের অদক্ষ ও অগণতান্ত্রিক নীতি জনগণকে ঘৃণিত ও অসন্তুষ্ট করছে। জনরোষ ক্রমেই বেড়েছে। জনগণ ইউনুসকে দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী সরকার প্রধান হিসেবে অভিহিত করছে। সাধারণ মানুষ জানাচ্ছে, এই অবৈধ দখলদাররা একদিন তাদের করুণ পরিণতি ভোগ করবে। জনগণ সজাগ, সচেতন, এবং প্রতিটি অসৎ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে প্রস্তুত। স্বাধীনতা, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণ যা করছে তা প্রমাণ করছে গণতন্ত্রের সঙ্গে দাঁড়ানো ছাড়া কোনো সরকার স্থায়ী হতে পারে না। যে সরকার জনগণের স্বার্থকে উপেক্ষা করে, দুর্নীতি ও সন্ত্রাসকে উৎসাহিত করে, তার শাসন দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। এই জনরোষই আগামী দিনের ন্যায়পরায়ণ ও শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান