ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা
এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার
কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ আটক ১৬
মহেশপুরে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার নিয়মিত টহল পরিচালনাকালে উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১২ পুরুষ, ২ নারী ও ২ শিশু রয়েছেন।
বিকালে বিজিবির সরকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোরে শ্রীনাথপুর বিওপির ৬১/৮ নং পিলারের ৭০০ গজ ভেতরে ভবনগর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে দুই শিশুসহ দুই নারীকে আটক করা হয়। অন্যদিকে সকালে বাঘাডাঙ্গা সীমান্তের ৬০/৪৫ নং পিলারের ১০০ গজ অভ্যন্তরে বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার বাগানের ভেতর থেকে ৬ পুরুষকে
এবং ৬০/৪১ নং পিলারের ৫০ গজ ভেতরের বাঘাডাঙ্গা মাঠের পাশ থেকে ৬ পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এবং ৬০/৪১ নং পিলারের ৫০ গজ ভেতরের বাঘাডাঙ্গা মাঠের পাশ থেকে ৬ পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।



