অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা চায় বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫

অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা চায় বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ |
টেকসই সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ দৃঢ় আশা প্রকাশ করেছে যে, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টায় তাদের মূল্যবান সহায়তা অব্যাহত রাখবে। মঙ্গলবার জাপান থেকে এক বার্তায় বলা হয়েছে, আজ (১১ মার্চ) টোকিওতে অনুষ্ঠিত ৭ম বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সভায় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপানের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভূমি, অবকাঠামো ও পরিবহণ উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী ইয়োসুকে সুতসুমি। বৈঠকে মূলত জাপানের সহায়তায় বাস্তবায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন প্রকল্প, স্থানীয়

সেতু উন্নয়ন প্রকল্প এবং কমলাপুর মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব প্রকল্প। সিরাজ উদ্দিন মিয়া আশাবাদ ব্যক্ত করেন, জাপানের অব্যাহত সহায়তায় এসব প্রকল্প সফল সমাপ্ত হলে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য উন্নতি সাধন করবে। তিনি বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘস্থায়ী সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ এসব সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সিরাজ উদ্দিন মিয়া বলেন, এই প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ঢাকা এই প্রকল্পগুলোকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় সড়ক ও জনপথ বিভাগের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব, রেলপথ সচিব, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাদের নিজ নিজ

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আপডেট তথ্য প্রদান করে পৃথকভাবে উপস্থাপনা করেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আলোচনায় যোগ দেন। এই অধিবেশনের মূল বিষয় ছিল জাপানি সহায়তায় ভবিষ্যতে গ্রহণযোগ্য সম্ভাব্য প্রকল্পগুলো চিহ্নিত করা এবং এগুলোর জন্য প্রস্তাবনা প্রস্তুত করা। আলোচনাকালে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল