অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে : তাসনিয়া ফারিণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪
     ৮:১৪ অপরাহ্ণ

অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে : তাসনিয়া ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ৮:১৪ 152 ভিউ
সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টেলিভিশন কিংবা ওটিটি প্লাটফরমে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। তার অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে। ফারিণ নতুন একটি ওয়েব কনটেন্ট ‘হাউ সুইট’ নিয়ে হাজির হতে যাচ্ছেন। এতে তার বিপরীতে রয়েছেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। বুধবার (১৬ অক্টোবর) ‘হাউ সুইট’ নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। এর আগে অমির ‘অসময়’ ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হন ফারিণ। অভিনেত্রীর ভাষ্য, আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। এক্স বয়ফ্রেন্ডে যদি তিনি আমাকে ব্রেক না দিতেন হয়তো আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ অসময়ে আমাকে দর্শক দারুণভাবে করেছেন। অপূর্বের

সঙ্গে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার আমি নিউকামার হওয়ার পরেও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে অনেক কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের এর আগে একটি কাজ হলেও আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শকগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ‘হাউ সুইট’ দিয়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে আবারও ওটিটিতে কাজ হচ্ছে। অভিনয়ের সময় অপূর্ব ভাইয়ের চোখ কথা বলে। অভিনয়ের সময় তার চোখে তাকিয়ে অভিনয় করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। বলে রাখা ভালো, ২০২১ সালে এক

সাইলেন্ট কিলারের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ অপূর্ব- ফারিণ জুটি হয়েছিলেন। এরপর ওটিটিতে তাদের একসঙ্গে দেখা না গেলেও বহু নাটকে কাজ করেছেন। আসছে নভেম্বরে ‘হাউ সুইট’র শুটিং শুরু হবে। ঢাকা, বরিশাল এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করছেন অমি। এতে একটি রোমান্টিক ও একটি আইটেম গান থাকবে। সব কিছু ঠিক থাকলে বঙ্গতে ওয়েব কনটেন্টটি আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির