অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬

অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ |
অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না হওয়ার পেছনে রাজনৈতিক অঙ্গন ও আমলাতান্ত্রিক প্রতিরোধ কাজ করছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার কাগজে-কলমে সদিচ্ছার কথা বললেও বাস্তবে কিছু সংস্কারধর্মী অধ্যাদেশ নিয়ে ‘খেলা’ চলছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির অবস্থান’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাদেশগুলো কেন আইনে পরিণত হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “প্রতিরোধটা ভেতর থেকেই আসছে। ভেতরে দুটো আঙ্গিক আছে। একটা হচ্ছে রাজনীতি, আরেকটা আমলাতন্ত্র। কাজেই আমি বলব না, সরকারের সদিচ্ছা নাই।

সরকার প্রকাশ্যে সদিচ্ছার কথা বলেছেন, কাগজে বলেছেন, দলিলে বলেছেন। সরকারপ্রধান কিছু বক্তব্য দিয়েছেন, যেটা আশা জাগানিয়া। কিন্তু একই সঙ্গে যে দৃষ্টান্তগুলো হয়েছে, অধ্যাদেশ নিয়ে যে খেলাটা হচ্ছে, ‘খেলা’ শব্দটাই বলব, সেই প্রতিরোধটা আসছে রাজনৈতিক অঙ্গন থেকে। ” টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, শুধু রাজনৈতিক অঙ্গন নয়, প্রশাসনিক কাঠামোর ভেতর থেকেও এ প্রতিরোধ তৈরি হচ্ছে। বিশেষ করে মানবাধিকার কমিশনের এখতিয়ার খর্বের মতো প্রস্তাব ও যুক্তিগুলো আমলাতান্ত্রিক বলয় থেকেই এসেছে বলে মন্তব্য করেন তিনি। ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে, মানবাধিকার কমিশনের এখতিয়ারকে খর্ব করার জন্য যে দাবিগুলো তুলে ধরা হচ্ছে, সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো আমলাতন্ত্র থেকে আসছে। পোশাকে-অপোশাকে আমলাতন্ত্র। আমলাতন্ত্র

আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে।’ তিনি আরও বলেন, ‘দেশে মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ থাকলেও বাস্তবে সিদ্ধান্ত গ্রহণে আমলাতন্ত্রের প্রভাবই বেশি। মন্ত্রী পরিষদ আছে, জাতীয় সংসদ আছে। কিন্তু মন্ত্রী পরিষদ কী সিদ্ধান্ত নেয় বা জাতীয় সংসদ কী সিদ্ধান্ত নেয়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলাতন্ত্র। ভালো হলে তার কৃতিত্ব হয়তো আমলাতন্ত্র নেবে, রাজনৈতিক দল নেবে, কর্তৃপক্ষ নেবে। কিন্তু নেতিবাচক হলে তার দায়ও তো নিতে হবে।’ সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদের বিশেষ কমিটি গত ২ এপ্রিল ৯৮টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার সুপারিশ করেছে, যা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সংস্থাটি। তবে আইনে পরিণত

হতে যাওয়া সব অধ্যাদেশ দুর্বলতামুক্ত নয় বলেও মন্তব্য করা হয়। ইফতেখারুজ্জামান বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন ২০২৫ এবং জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-এসব গুরুত্বপূর্ণ উদ্যোগের পাশাপাশি কিছু অধ্যাদেশে উদ্দেশ্যমূলকভাবে দুর্বলতা রাখা হয়েছে। তাঁর মতে, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং স্থানীয় সরকারসংক্রান্ত চারটি সংশোধনী অধ্যাদেশ তার উদাহরণ। এ সময় টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের সুপারিশ করে। একই সঙ্গে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার দাবি জানায় সংস্থাটি। সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু