অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪
     ৮:০২ অপরাহ্ণ

অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ৮:০২ 136 ভিউ
বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পর অধিনায়কত্ব ছাড়তে চলছেন। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক বছরের জন্য অধিনায়ক হিসেবে নিয়োগ দিলেও তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিসিবির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “হ্যাঁ, নাজমুল আমাদের জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিনি আর নেতৃত্বে থাকতে আগ্রহী নন।” নাজমুল নিজেও এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “দেখা যাক কী হয় (বাংলাদেশের অধিনায়কত্বের বিষয়ে) কারণ এখনো বিসিবি সভাপতির (ফারুক আহমেদ) সিদ্ধান্তের অপেক্ষায় আছি।” তবে তিনি এ বিষয়ে

বিস্তারিত কিছু জানাননি। বিসিবির একজন শীর্ষ পরিচালক নাজমুলকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝানোর চেষ্টা করছেন, যদিও সেটি এখন খুবই অনিশ্চিত মনে হচ্ছে। জানা গেছে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নাজমুল টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন, পরে তার সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে তিন ফরম্যাট থেকেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। সম্প্রতি নাজমুলের অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠে আসছে, বিশেষ করে তার সাম্প্রতিক ফর্মের কারণে। বিসিবির আরেক কর্মকর্তা জানিয়েছেন, যদি নাজমুল শেষ পর্যন্ত নেতৃত্বে না থাকার সিদ্ধান্তে অটল থাকেন, তবে বোর্ড মেহেদি হাসানকে টেস্ট এবং ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তৌহিদ হৃদয়কে বিবেচনা করছে। নাজমুল নয়টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব

দিয়েছেন, যার মধ্যে তিনটি জয় ও ছয়টি পরাজয় রয়েছে। তার অধিনায়কত্বের বড় সাফল্য ছিল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়। তিনি নয়টি ওডিআই ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে বাংলাদেশ তিনটি জিতেছে এবং ছয়টি হেরেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৪টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে ১০টি ম্যাচে জয় পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস