অতীতের বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন সোফিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

অতীতের বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন সোফিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
‘এমিলিয়া পেরেজ’ সিনেমার অভিনেত্রী কারলা সোফিয়া গাসকন। অস্কারে ইতিহাস তৈরি করার আনন্দ উদযাপন করার কথা এই ট্রান্সজেন্ডার অভিনেত্রীর। তবে তা থেকে বিরতি নিয়ে অতীতে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেছেন, আমার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর কারণে যে আলোচনার সৃষ্টি হয়েছে এবং যেগুলো কিছু মানুষের মনে কষ্ট দিয়েছে, তা আমি স্বীকার করছি। প্রান্তিক জনগণের একজন সদস্য হিসেবে আমি এই কষ্ট খুব ভালোভাবে অনুভব করি এবং আমি গভীরভাবে দুঃখিত তাদের জন্য, যাদেরকে আমি কষ্ট দিয়েছি। আমি সারা জীবন একটা ভালো পৃথিবী তৈরির জন্য সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, আলো সবসময় অন্ধকারের ওপর বিজয়ী হবে’। অস্কারের

অভিনয় বিভাগে মনোনীত হওয়া প্রথম খোলামেলা ট্রান্সজেন্ডার এই অভিনেত্রী তার অতীত সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে মুসলিমদের পোশাক, জর্জ ফ্লয়েডের মৃত্যু, এমনকি অস্কার নিয়েও সমালোচনা করেছিলেন। এগুলোর মধ্যে এক পোস্টে তিনি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বলেছিলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, খুব কম মানুষই কখনো জর্জ ফ্লয়েডকে নিয়ে চিন্তা করেছে। সে একজন মাদকাসক্ত প্রতারক। কিন্তু তার মৃত্যু আবারও দেখিয়ে দিয়েছে যে, কিছু মানুষ এখনো কৃষ্ণাঙ্গদের অধিকারহীন মনে করে এবং পুলিশকে খুনি বলে মনে করে’। ২০২১ সালে করোনা মহামারীর মধ্যে অনুষ্ঠিত অস্কার নিয়ে সোফিয়া লিখেছিলেন, ‘অস্কারের আয়োজনগুলো স্বাধীন এবং প্রতিবাদী চলচ্চিত্রের মঞ্চ হয়ে যাচ্ছে। আমি জানি না আমি আফ্রো-কোরিয়ান উৎসব, নাকি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন,

না ৮ মার্চের দিবস পালন দেখছিলাম‘। এছাড়াও তিনি ইসলাম এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও বেশকিছু মন্তব্য করে সমালোচিত হন। যেমন ২০১৬ সালে একটি পোস্টে লিখেছিলেন, ‘ইসলাম মানবতার জন্য একটি সংক্রামক রোগের কেন্দ্র হয়ে উঠছে, যার তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার’। গাসকন তার নেটফ্লিক্স সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এ একজন মাদক সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন। যিনি কিনা লিঙ্গ পুনর্বিন্যাস সার্জারির জন্য সংগ্রাম করেন। আর এজন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনীত হন। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে