অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধার, তাদের সঙ্গে যা ঘটেছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধার, তাদের সঙ্গে যা ঘটেছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
নওগাঁয় অজ্ঞান অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন তারা। এখনো জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞান ব্যক্তিরা সবাই পেশায় রাজমিস্ত্রি। তারা ঢাকা থেকে ট্রাকযোগে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। ভোরে সেহরির খাবার হিসেবে পথিমধ্যে পাউরুটি, কলা ও পানি খেয়েছিলেন। এর কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন। ভোরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে তাদের ফেলে রেখে চলে

যায় ট্রাকটি। সকাল ৮টায় স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে জানায়। পরে সদর থানা পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, খাবারের সঙ্গে তাদের উচ্চক্ষমতা সম্পন্ন ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। এজন্য রোগীরা এখনো ঘুমে আছে। সবাই সুস্থ আছে। গুরুতর মনে হচ্ছে না। ওষুধের ক্ষমতা শেষ হয়ে গেলে তারা সুস্থ হয়ে উঠবে। তবে স্বাভাবিক হতে সময় লাগবে। অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধার, তাদের সঙ্গে যা ঘটেছিল সদর হাসপাতালের চিকিৎসক মো. আবু জার গাফফার বলেন, হাসপাতালে আসার পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন। নওগাঁ সদর মডেল থানার থানার উপপরিদর্শক

(এসআই) হারুন রশিদ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনের মধ্যে একজনের সঙ্গে কথা বলতে পেরেছি। অস্পষ্টভাবে তিনি জানান, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা, পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি কিছু বলতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। নওগাঁঅজ্ঞান পার্টির খপ্পররাজমিস্ত্রিহাসপাতাল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান