⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক

শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা

তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে!

রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা

মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র

মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন

⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক

পাকিস্তানি সাংবাদিক আমদানির আড়ালে ইউনুসের পুরোনো পাকিস্তান প্রীতির নতুন ষড়যন্ত্র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ |
⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক পাকিস্তানি সাংবাদিক আমদানির আড়ালে ইউনুসের পুরোনো পাকিস্তান প্রীতির নতুন ষড়যন্ত্র! পাকিস্তানি ৪৮ জন সাংবাদিকের একটি প্রতিনিধি দল ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য তথাকথিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন/গণভোট কাভার করতে বাংলাদেশ সফর করছে।বাংলাদেশে বর্তমানে যে আয়োজন চলছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন নয়। এটি অবৈধ জামাতি ইউনুসের নেতৃত্বে একটি পাতানো, রেজাল্ট-সেট করা এবং জনগণবিচ্ছিন্ন আয়োজন। এখানে সাধারণ মানুষের অংশগ্রহণ প্রায় শূন্য, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চাপ প্রয়োগের মাধ্যমে অসাংবিধানিক “গণভোট” চাপিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ‘হ্যাঁ’ ভোটকে প্রকাশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রমোট করা হচ্ছে। এটি সরাসরি স্বাধীন বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত এবং

দেশকে উগ্র মৌলবাদের দিকে ঠেলে দেওয়ার নীলনকশা। এই অবৈধ প্রক্রিয়াকে বৈধতা দিতেই প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে ৪৮ জন, আল জাজিরা, এনএইচকে, বিবিসি, এপি, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া, ডয়েচে ভেলে এবং ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি থাকলেও লক্ষণীয় বিষয় হলো—বিশ্বের বহু প্রভাবশালী দেশ থেকে কেউই এই প্রহসনে অংশ নিতে আগ্রহ দেখায়নি। সবচেয়ে বড় ভণ্ডামি এখানেই। যে পাকিস্তানে নিজেদের নির্বাচন চলাকালে সাংবাদিকদের ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, নির্বাচন কাভারেজে বাধা দেওয়া হয়, সেই দেশ থেকেই ৪৮ জন সাংবাদিক এসে বাংলাদেশের তথাকথিত নির্বাচন কাভার করবে! Reporters Without Borders-এর ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে

পাকিস্তানের অবস্থান ১৮০ দেশের মধ্যে ১৫৮তম—সংবাদমাধ্যমের স্বাধীনতা সেখানে কার্যত শ্বাসরুদ্ধ। নিজের দেশের নির্বাচন যেখানে তারা স্বাধীনভাবে কাভার করতে পারে না, সেখানে বাংলাদেশে এসে “গণতন্ত্রের সার্টিফিকেট” দেওয়ার চেষ্টা নিছকই প্রহসন। বাস্তবতা হলো, এটি কোনো সাংবাদিকতা নয়—এটি একটি রাজনৈতিক এজেন্ডা। মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা চায়নি বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক, যে রাজনৈতিক শক্তির জন্মই পাকিস্তানে এবং যারা আজও বাংলাদেশকে আদর্শিকভাবে পাকিস্তানের দিকে ঠেলে দিতে চায়—এই আয়োজন তাদেরই সুবিধা দিতে সাজানো। ৫ই আগস্টের আগে-পরে বাংলাদেশে জঙ্গি উত্থান, মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় অস্থিরতার সঙ্গে যে শক্তিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ ছিল, আজ তারাই এই অবৈধ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধ দেখানোর চেষ্টা করছে।

পাকিস্তানি সাংবাদিকদের ঢল সেই চেষ্টারই অংশ। এটি নির্বাচন নয়, এটি গণতন্ত্রের মুখোশ পরা একটি বিপজ্জনক ষড়যন্ত্র।ভোট নয়, গণতন্ত্র নয়—পাকিস্তানি সাংবাদিক দিয়ে অবৈধ নির্বাচন বৈধ করার আন্তর্জাতিক নাটক চলছে বাংলাদেশে।⁩

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে