৬০ বছরেও আমিরের জীবনে ‘বসন্তের ছোঁয়া’! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

৬০ বছরেও আমিরের জীবনে ‘বসন্তের ছোঁয়া’!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান শুক্রবার ৬০ বছরে পা দিয়েছেন। এই বয়সেও ফের বসন্তের ছোঁয়া তার জীবনে। প্রেমে পড়েছেন অভিনেতা। পাত্রী ২৫ বছরের পুরনো বান্ধবী। এর আগে দুটো বিয়ে ছিল আমিরের। বিচ্ছেদের পরেও প্রাক্তনদের কাছাকাছি রেখেছেন তিনি। আগের মতোই বন্ধুত্ব রেখেছেন দুই স্ত্রীর সঙ্গে। এমনকি তারা থাকেন একই আবাসনে। যদিও একা থাকতে বড় ভয় পান। নিজেই মাস কয়েক আগে স্বীকার করেছিলেন, তার জীবনে সঙ্গীর প্রয়োজন। নিজের ৬০তম জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন আমির। এ বার কি তবে তৃতীয় বার সংসারী হতে চলেছেন অভিনেতা? আভাস দিয়েছিলেন মাস কয়েক আগেই। সম্পর্কের বয়স ১৮ মাস। এর

মধ্যেই গৌরীকে নিয়ে চিন্তাভাবনা অনেকটাই এগিয়ে ফেলেছেন। তারকাদের সঙ্গী হওয়া মানে রাতারাতি প্রচারের আলোয় চলে আসা। সেই কারণে আগেভাগে গৌরীকে প্রস্তুত করেছেন। একত্রবাস শুরু করে দিয়েছেন তারা। বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত তার নতুন প্রেমিকা। স্বাভাবিকভাবেই কানাঘুষা শুরু হয়েছে, তবে কি ফের বিয়ে করবেন আমির! যদিও তৃতীয় বিয়ে নিয়ে বেশ সংশয় রয়েছে আমিরের। মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বয়সে এসে তার তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কি না! যদিও একটা বিষয় তিনি স্পষ্ট করে দেন যে, তিনি একা থাকতে পারেন না। তার সঙ্গীর প্রয়োজন হয়। এছাড়াও আগের দুটো বিয়ে ব্যর্থ

হওয়ায় এবার একটু বেশিই সাবধানী অভিনেতা। সরাসরি বিয়ে নাকচ না করলেও খানিকটা যে দোটানায় রয়েছেন, সেটাই বুঝিয়ে দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা