‘৪৮ ঘন্টা পর কেন, আজই পদত্যাগ করুন’, কেজরিওয়ালকে বিজেপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৪

‘৪৮ ঘন্টা পর কেন, আজই পদত্যাগ করুন’, কেজরিওয়ালকে বিজেপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৪ |
ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার দু’দিন পর বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন। রোববার দুপুরে দিল্লিতে নিজ দলের এক বৈঠকে কেজরিওয়াল হতবাক করা এ ঘোষণা দিয়ে বলেন, দু’দিন পর মুখ্যমন্ত্রী হিসেবে আমি পদত্যাগ করব। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত আমি আর ওই চেয়ারে বসবো না। কেজরিওয়ালের পদত্যাগের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দিল্লি বিজেপির নেতা হরিশ খুরানা বলেন, এএপির নেতা নাটক করছেন কেনো? ৪৮ ঘন্টা পর কেন? তার আজকেই পদত্যাগ করা উচিত। অতীতেও সে এসব করেছে। দিল্লি কংগ্রেস কেজরিওয়ালের এই পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, দেরি হলেও কখনও না করার চেয়ে এটা

ভালো। কেজরিওয়াল বলেন, আর কয়েক মাসের মধ্যেই দিল্লিতে নির্বাচন। আইনি আদালত থেকে আমি বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে বিচার পাবো। জনগণের আদেশের পরই কেবল আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো। তিনি আরও বলেন, দিল্লি জনগণকে আমি জিজ্ঞেস করতে চাই, কেজরিওয়াল দোষী না নির্দোষ? আমি যদি কাজ করে থাকি আমার জন্য ভোট দিন। তিনি জানান, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য আগামী দু’দিনের মধ্যে এএপির এমএলএদের একটি বৈঠক হবে আর তার পদত্যাগের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম জানানো হবে। তিনি আরও জানান, তিনি জনগণের কাছে যাবেন আর তাদের সমর্থন চাইবেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে। সময়টি এগিয়ে এনে নভেম্বরে

মহারাষ্ট্রের ভোটের পাশাপাশি দিল্লির নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন কেজরিওয়াল। এএপির কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় কেজরিওয়াল নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, এরা ব্রিটিশদের চেয়েও বেশি স্বৈরাচারী। তিনি দাবি করেন, তিনি গণতন্ত্র বাঁচাতে চেয়েছিলেন বলে গ্রেফতার হওয়ার পরও পদত্যাগ করেননি। কেজরিওয়াল জানান, তারা (কর্নাটকের মুখ্যমন্ত্রী) সিদ্দারামাইয়া, (কেরালার মুখ্যমন্ত্রী) পিনারাই বিজয়ন, (বাংলার মুখ্যমন্ত্রী) মমতা দিদির (বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে মামলা করেছে। যারা বিজেপি না তাদের কাছে আমি আবেদন করে বলতে চাই, তারা আপনার বিরুদ্ধে মামলা করলেও পদত্যাগ করবেন না। এটি তাদের নতুন খেলা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবসায়িক কর্মশালা সম্পন্ন: স্বাবলম্বী ও প্রাকৃতিক কৃষির বার্তা স্বাবলম্বী ও প্রাকৃতিক কৃষির বার্তা। শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’ আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় কুপিয়ে হিন্দু যুবককে হত্যা ‘শর্ত মানব না’ বলে চোটপাট: দু’দিন না যেতেই জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক-আইএমএফের কাছে হাত পাতল বাংলাদেশ জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে বিএনপি-জামায়াত ও এনসিপির হামলা ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল আওয়ামী লীগের সাথে ‘যোগাযোগ’ আছে অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার সারাদেশে দুই দিন এলপিজি বিক্রয় বন্ধের ঘোষণা এ কেমন শিক্ষাব্যবস্থা? ঘটনাস্থল- রামগতির মাদ্রাসায়ে বাবুত তাকওয়া বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম