৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:০৩ পূর্বাহ্ণ

আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৩ 111 ভিউ
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টায় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। মঙ্গলবার শেষ দিনে সকাল থেকে প্রচার চালিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল, স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল সংশপ্তক পর্ষদ, প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল সম্প্রীতির ঐক্য প্যানেলসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও। শেষ সময় বেশিরভাগ প্রার্থীকে মাঠে দেখা গেছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হবে। এবারের

নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) রয়েছেন। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এদিন এক হাজার ৫০০ পুলিশ, সাত প্ল্যাটুন বিজিবি ও পাঁচ প্ল্যাটুন আনসার মোতায়েন থাকবে। এছাড়া যেকোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে অবস্থান করবেন। তবে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ডোপ টেস্ট নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিন সকাল সাড়ে

৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীদের নমুনা সংগ্রহ শুরু হয়। বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্তকে প্রার্থীরা সাধুবাদ জানালেও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ১০ দিন পর এবং নির্বাচনের মাত্র দুদিন আগে এ কার্যক্রম গ্রহণকে নির্বাচন কমিশনের অদূরদর্শী সিদ্ধান্ত বলে দাবি করছেন প্রার্থীরা। এ ছাড়া সম্প্রীতির ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়কে অংশ নেওয়ার অনুমতি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে অমর্ত্য রায়কে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিতে

নির্দেশ দেন। অমর্ত্যের প্রার্থিতা বাতিল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৬ সেপ্টেম্বরের সিদ্ধান্তও স্থগিত করা হয়। পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যার ওপর বিকেল ৫টার দিকে শুনানি হয়। আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অমর্ত্যের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন, সঙ্গে ছিলেন আইনজীবী তাপস বন্ধু দাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা