ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি
হরমুজ প্রণালির দক্ষিণাংশে নৌরদ বোমার (নেভাল মাইন) সঙ্গে ধাক্কা লেগে ও অগ্নিকাণ্ডের শিকার হয়ে ২ হাজার ৫০০-র বেশি কনটেইনারসহ একটি বিশাল পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এই খবরটি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ শাখা থেকে জানানো হয়, জাহাজটি হরমুজ প্রণালির একটি অননুমোদিত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করার চেষ্টা করছিল। পথিমধ্যে এটি একটি নৌরদ বোমার ওপর উঠে পড়লে বিকট বিস্ফোরণ ঘটে এবং দ্রুততম সময়ে জাহাজে ভয়াবহ আগুন ধরে যায়। একপর্যায়ে অগ্নিকাণ্ডের তীব্রতায় জাহাজটি সাগরে তলিয়ে যায়।
জাহাজটি ডুবে যাওয়ার পর ওই জলসীমায় বেশ কিছু কনটেইনার ভেসে রয়েছে। এ কারণে স্থানীয়
অন্যান্য নৌযান ও জেলেদের সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিয়েছে আইআরজিসি নৌবাহিনী, যাতে পানিতে ভাসমান কনটেইনারগুলোর সাথে ধাক্কা লেগে নতুন কোনো দুর্ঘটনা না ঘটে। সূত্র: মেহের নিউজ
অন্যান্য নৌযান ও জেলেদের সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিয়েছে আইআরজিসি নৌবাহিনী, যাতে পানিতে ভাসমান কনটেইনারগুলোর সাথে ধাক্কা লেগে নতুন কোনো দুর্ঘটনা না ঘটে। সূত্র: মেহের নিউজ





