সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক

শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা

তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে!

রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা

মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র

মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন

সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
জমে উঠেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার উদ্দেশ্যে এই সায়েন্স ফেস্টে আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। রোববার সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সায়েন্স ফেস্ট শুরু হয়, চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। দিনব্যাপী এ আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উদ্ভাবনী দেখতে আসেন। এ ছাড়া ফেস্টে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রিমোট কন্ট্রোলড লাইট সায়েন্স ফেস্টে শতাধিক স্টল বসান দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীরা। ফেস্টে শিক্ষার্থীরা সোলার প্যানেলের মাধ্যমে ফ্যাক্টরি পরিচালনা করে কার্বন নিঃসরণ, ড্রোন প্রযুক্তির উদ্ভাবন, আধুনিক নগর পরিকল্পনা,

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন, কোল্ড স্টোরেজ সিস্টেম, পরিবেশ দূষণ না করে বিদ্যুৎ উৎপাদন ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধী উপায়, গ্যাস পৃথককরণ প্রজেক্ট, আরবান রেজিল্যান্স ড্রেনেজ অ্যান্ড সুয়েজ সিস্টেমসহ শতাধিক স্টল বসানো হয়। ঘরে আগুন লাগলে সঙ্গে সঙ্গে তা জেনে যাবে এই মেশিন। সেইসঙ্গে পানি দিয়ে আগুন নেভাবে এটি। প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা। পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। প্রতিযোগিতামূলক এই আয়োজনে থাকছে জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রজেক্ট শো, রুবিক্স কিউব প্রতিযোগিতাসহ নানা আকর্ষণীয় ইভেন্ট। এ ছাড়াও থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, আইটি বিষয়ক

বুথ, বৈজ্ঞানিক তথ্যচিত্র প্রদর্শনী ও ক্যারিয়ার কাউন্সেলিং।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে