ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিন টাকায় ১ টাকা অনিয়ম
জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায়
‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয়
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ
গত সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি অক্টোবরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ। গত মাসের ৩১ দিনে ডেঙ্গুতে মারা যান ৮০ জন। অর্থাৎ মৃত্যুহার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে চলতি মাসের ১৯ দিনেই মৃত্যু হয়েছে ৭৮ ডেঙ্গু রোগীর। সে হিসাবে দৈনিক মৃত্যুর হার ৪ দশমিক ১০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন ঢাকার এবং একজন খুলনার বাসিন্দা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ ডেঙ্গু রোগী। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭২ জন। সব মিলিয়ে চলতি বছর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৩৮৭
জন এবং মৃত্যু হয়েছে ২৪১ জনের। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ২ শতাংশ নারী। অর্থাৎ পুরুষের মধ্যে আক্রান্তের হার বেশি হলেও মৃত্যুহার বেশি নারীদের। ২১ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৭ হাজার ৫৮৩ জন। মৃতের সংখ্যাও এই বয়সীদের মধ্যে বেশি, ২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এগিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১২৫ জন, যা মোট আক্রান্তের এক-চতুর্থাংশ এবং মোট মৃত্যুর অর্ধেকের বেশি।