ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব
অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস
রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির
মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল
সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের
সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেটির মাধ্যমে ২০২০ সালে চারটি আরব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সৌদি আরবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মেলনের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে বৈঠক করেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা যায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) উপস্থিতিতে ট্রাম্প ও শারার করমর্দন করছেন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছেন,
‘তার দেশে ঐতিহাসিক কিছু করে দেখানোর অসাধারণ সুযোগ তার আছে।’ ট্রাম্প শারাকে আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতারিত করুন, আইএসআইএসের পুনরুত্থান রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তরপূর্বাংশে আইএসআইএসের (ইসলামিক স্টেট) আটককেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন। হোয়াইট হাউজ জানিয়েছে, শারা ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরাইলের মধ্যে হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন ডিস্যাঙ্গেইজমেন্ট’ এর প্রতি তার অঙ্গীকার নিশ্চিত করেন, ইরানিরা সিরিয়া ছেড়ে যাওয়ায় যে সুযোগগুলো দেখা দিয়েছে সেগুলোর কথা উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলা ও রাসায়নিক অস্ত্র নির্মূলে যুক্তরাষ্ট্র-সিরিয়ার যৌথ প্রচেষ্টায় আগ্রহ দেখিয়েছেন। শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উপস্থিত ছিলেন আর তুরস্কের প্রেসিডেন্ট
রিজেপ তায়িপ এরদোয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। লেভিট জানান, এরদোয়ান ও যুবরাজ মোহাম্মদ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন।