সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫
     ৯:৫৬ অপরাহ্ণ

সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৯:৫৬ 60 ভিউ
স্বাস্থ্য খাতে খরচ কমাতে বৃহস্পতিবার দুটি ভিন্ন প্রস্তাব নিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে হাজির হন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা। তাদের উদ্দেশ্য অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (একেএ) অধীনে ট্যাক্স ক্রেডিটের মেয়াদ শেষ হতে চলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, তবে সিনেটে যেকোনো প্রস্তাব পাস হতে প্রয়োজন অন্তত ৬০টি ভোট। দুটি দলই তাদের প্রস্তাব পাসের জন্য পর্যাপ্ত ভোট পেতে ব্যর্থ হয়। সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, একেএর অধীনে চালু হওয়া ট্যাক্স ক্রেডিট হলো একটি প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট। এর মাধ্যমে স্বাস্থ্যবিমার মাসিক কিস্তির একটি অংশ ভর্তুকি দেয় সরকার। ডেমোক্র্যাটদের প্রস্তাব ছিল, এ ট্যাক্স ক্রেডিটের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো, যা আগামী বছরের পহেলা জানুয়ারি শেষ হতে চলেছে। এ দলের আইনপ্রণেতাদের যুক্তি, ক্রেডিটটি

বন্ধ হলে স্বাস্থ্যবিমায় মাসিক কিস্তি দুই থেকে তিন গুণ বেড়ে যাবে। তাদের এ প্রস্তাবটি ৫১-৪৮ ভোট পেয়ে বাতিল হয়। অন্যদিকে রিপাবলিকানদের প্রস্তাব ছিল, ভর্তুকি পুরোপুরি বন্ধ করে দেওয়া। পরিবর্তে ফেডারেল সরকারের অর্থ সরাসরি হেলথ সেভিংস অ্যাকাউন্ট এইচএসএতে দেওয়া। প্রস্তাব অনুযায়ী, যাদের আয় দারিদ্র্যসীমার ৭০০ শতাংশের কম, তারা পাবেন এইচএসএ সুবিধা। এ ক্ষেত্রে ১৮ থেকে ৪৯ বছর বয়সীরা ১ হাজার ডলার ও ৫০ থেকে ৬৪ বছর বয়সীরা ১ হাজার ৫০০ ডলার করে পাবেন। দলটির যুক্তি, এর মাধ্যমে নিজের স্বাস্থ্যসেবার খরচ নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যামেরিকানরা, তবে এ প্রস্তাবটিও ৫১-৪৮ ভোট পেয়ে বাতিল হয়। সিনেট সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্যবিমার খরচ বেড়ে ঝুঁকিতে পড়তে পারেন নাগরিকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার