সর্বজনীন প্রাণের মেলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সর্বজনীন প্রাণের মেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভাষা এবং ভালোবাসার মাস ফেব্রুয়ারি; ফেব্রুয়ারি এলেই আমাদের মন-প্রাণজুড়ে উৎসবের আমেজ বয়ে যায় বইমেলা নিয়ে। প্রকৃতপক্ষেই লেখক-পাঠক আর প্রকাশকের এমনতর মিলনমেলার জন্য সবাই সারা বছর অপেক্ষায় থাকি। নানা বর্ণে, নানা রঙে নয়নাভিরাম প্রচ্ছদ মুদ্রিত বই ঘিরে ছাপাখানার নেশাধরা গন্ধ আর মলাটবন্দি বইয়ের আড়ালে দীর্ঘ শ্রমের পাশাপাশি লেখকের উচ্ছ্বাস, আবেগ আমাকে যতটাই আবেগাপ্লুত করেম ততটাই আশাহত হই যখন দেখি আমার প্রত্যাশা আর প্রাপ্তির সঙ্গে বইমেলার কোথাও যেন একটা ছন্দপতন ঘটেছে; যা আমাকে ব্যথিত করে। মনের ভেতর সাজানো-গোছানো বইমেলাকে আমি আমার মনের মতো খুঁজে পেতে চাই; দেখতে চাই আমার প্রত্যাশিত বইমেলার শতভাগ প্রতিফলন। ১. বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারির বইমেলাকে সর্বজনীন করে

তোলার জন্য এবং ভাষার ঐতিহ্য ও মর্যাদা সমুজ্জ্বল রাখার জন্য একটি শক্তিশালী মেলা কমিটি গঠন করা বাংলা একাডেমির তত্ত্বাবধানে। লেখক, প্রকাশক ও সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে একটি শক্তিশালী বইমেলা পরিচালনা কমিটি গঠন করা, যার মূল লক্ষ্য হবে সুশৃঙ্খল বইমেলার পরিবেশ রক্ষা। ২. ন্যূনতম প্রবেশমূল্য নির্ধারণ করে মেলায় কেবল বইপ্রেমী, পাঠক ও লেখকের প্রবেশাধিকার নিশ্চিত করা। ৩. মেলাকে কেন্দ্র করে প্রকাশিত গ্রন্থের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিটি প্রকাশনার একটি সম্পাদনা বোর্ড থাকা। তাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে মানসম্পন্ন গ্রন্থ প্রকাশ করা; যেমন সঠিক তথ্য পরিবেশন করা, ভুল বানান পরিহার করা, অশুদ্ধ বাক্যগঠন এড়িয়ে চলা, একই সঙ্গে হাজারো লেখকের ভিড়ে নব্য লেখকদের উৎসাহিত করা। ৪. চেতনায়

উদ্ভাসিত বইমেলা হোক কেবল বইপ্রেমীদের জন্য। প্রতিটি প্রকাশনা সংস্থা বইবান্ধব মনমানসিকতা নিয়ে বইমেলায় সক্রিয় ভূমিকা রাখার জন্য তাদের প্রকাশিত গ্রন্থের লেখকদের বই পুরস্কারের ব্যবস্থা করতে পারেন। ৫. সর্বশেষে, একুশের বইমেলাকে আরও আনন্দঘন এবং প্রাণবন্ত করে তোলার জন্য প্রতিদিনের প্রকাশিত গ্রন্থ থেকে বাছাইকৃত গ্রন্থ প্রসঙ্গে তথ্য সেন্টার থেকে নিয়মিত তথ্য প্রচার করে পাঠকদের বই কিনতে উৎসাহিত করা। বইমেলার পরিবেশ হোক সুন্দর, নির্মল ও স্বাস্থ্যবান্ধব। শিশু ও বৃদ্ধদের জন্য চলার পথটি হোক প্রতিবন্ধকতামুক্ত; প্রয়োজনীয় ক্ষেত্রে হুইলচেয়ার চলাচলের উপযোগী। ভাষাশহিদদের প্রগাঢ় দেশপ্রেম এবং বাংলা ভাষার প্রতি মমত্ববোধের চেতনায় উদ্ভাসিত ভাষার মাঝে একুশের বইমেলা হোক প্রতিটি বাঙালির প্রাণের মেলা। ভাষা এবং ভালোবাসার বইমেলা অমর হোক। জাফরুল আহসান :

কবি ও প্রাবন্ধিক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ