‘সরকার আর বেশিদিন টিকবে না’, সবাইকে ঢাকা অবরোধ পালনের আহ্বান সজীব ওয়াজেদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ November, ২০২৫

‘সরকার আর বেশিদিন টিকবে না’, সবাইকে ঢাকা অবরোধ পালনের আহ্বান সজীব ওয়াজেদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৫ |
অবৈধ অন্তর্বর্তী সরকার আর বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ আওয়ামী লীগ ঘোষিত ১৩ তারিখের ঢাকা লকডাউন কর্মসূচি পালন করার আহ্বান জানান সজীব ওয়াজেদ বলেন, গত দেড় বছর ধরে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এ সময়ে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। এসময়ে যত জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছিল সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা দেশটাকে রাজাকারদের হাতে তুলে

দিয়েছে। এখন তারা চেষ্টা করছে শেখ হাসিনাকে অবৈধভাবে, গায়ের জোরে সাজা দেওয়ার তাতে লাভ হবে না। শেখ হাসিনার ছেলে বলেন, এ অবস্থায় দেশকে রক্ষা করতে হবে। আপনারা যদি এ ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন ১৩ তারিখ আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি, আপনারা কেউ কাজে যাবেন না, ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যাবেন না। দোকান-বাস বন্ধ রাখবেন। ভয় পাওয়ার কিছু নেই। এই অবৈধ সরকারের আর বেশি সময় নেই। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, এই সরকার আপনাদের ভাইদেরকে হত্যা করেছে। আপনারা আমাদের নেতা-কর্মীদের নির্যাতন করবেন না। আমরা আপনাদের সবার

সহযোগিতা চাই। বাংলাদেশকে বাঁচাতে সবাইকে এখনই রুখে দাঁড়াতে হবে। অবৈধ অন্তর্বর্তী সরকার আর বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ আওয়ামী লীগ ঘোষিত ১৩ তারিখের ঢাকা লকডাউন কর্মসূচি পালন করার আহ্বান জানান সজীব ওয়াজেদ বলেন, গত দেড় বছর ধরে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এ সময়ে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। এসময়ে যত জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছিল সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি ধ্বংস

করে দেওয়া হয়েছে। তারা দেশটাকে রাজাকারদের হাতে তুলে দিয়েছে। এখন তারা চেষ্টা করছে শেখ হাসিনাকে অবৈধভাবে, গায়ের জোরে সাজা দেওয়ার তাতে লাভ হবে না। শেখ হাসিনার ছেলে বলেন, এ অবস্থায় দেশকে রক্ষা করতে হবে। আপনারা যদি এ ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন ১৩ তারিখ আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি, আপনারা কেউ কাজে যাবেন না, ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যাবেন না। দোকান-বাস বন্ধ রাখবেন। ভয় পাওয়ার কিছু নেই। এই অবৈধ সরকারের আর বেশি সময় নেই। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, এই সরকার আপনাদের ভাইদেরকে হত্যা করেছে। আপনারা

আমাদের নেতা-কর্মীদের নির্যাতন করবেন না। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। বাংলাদেশকে বাঁচাতে সবাইকে এখনই রুখে দাঁড়াতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে