সরকারি বাজেটে ১৫% কাটছাঁট সম্ভব, তবে মাস্কের ব্যাপক ছাঁটাই প্রস্তাবে আপত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫
     ৬:৫৬ পূর্বাহ্ণ

সরকারি বাজেটে ১৫% কাটছাঁট সম্ভব, তবে মাস্কের ব্যাপক ছাঁটাই প্রস্তাবে আপত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:৫৬ 104 ভিউ
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেক সরকারি বিভাগ তাদের বাজেটের ১০ থেকে ১৫ শতাংশ কাটছাঁট করতে পারে। তবে পুরো বিভাগের কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক থাকতে হবে। গেটস বলেন, “প্রাথমিকভাবে আমি মনে করতাম ওয়াশিংটনে অফিস থাকা জরুরি নয়। পরে বুঝতে পারি, এটি একটি বড় ভুল ছিল। সরকারের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা আমি শুরুতে বুঝিনি।” গেটস আরও বলেন, বর্তমান ঘাটতি কমানো প্রয়োজন। ঘাটতি বেশি থাকলে এটি আর্থিক সমস্যার কারণ হতে পারে। তিনি মনে করেন, ব্যয়ের ক্ষেত্রে শূন্য-ভিত্তিক বাজেট পদ্ধতি কার্যকর হতে পারে। ইলন মাস্কের ভূমিকা নিয়ে মন্তব্য ইলন মাস্ক, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিওজির (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি)

প্রধান হিসেবে দায়িত্বে আছেন, তাকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও গেটস মাস্কের কাজের প্রশংসা করেন। তবে গেটস মাস্কের প্রস্তাবিত ২ ট্রিলিয়ন ডলার বাজেট কাটছাঁটের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। গেটস বলেন, “পেনশন, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা—সবকিছুতে নজর দিতে হবে। তবে দীর্ঘমেয়াদি উপকারের জন্য কিছু উদ্যোগ বজায় রাখা জরুরি। উদাহরণস্বরূপ, এইচআইভি ওষুধের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছেন। এই উদ্যোগ বন্ধ করলে ক্ষতি অপূরণীয় হবে।” ইউরোপীয় রাজনীতিবিদদের নিয়ে মাস্কের আগ্রহ মাস্কের ইউরোপীয় রাজনীতিবিদদের নিয়ে আগ্রহ সম্পর্কে গেটস বলেন, “সে অনেক কিছু করতে সময় পায়।” ট্রাম্পের সঙ্গে আলোচনা গেটস জানান, তিনি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার চিফ অব স্টাফ স্যুজি ওয়াইলসের সঙ্গে তিন ঘণ্টার একটি বৈঠক করেছেন। সেখানে এইচআইভির

চিকিৎসা উদ্ভাবনের ক্ষেত্রে COVID-19 ভ্যাকসিন উদ্ভাবনের মতো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গেটস। “তিনি (ট্রাম্প) এই উদ্যোগে অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন। আমি তার মনোযোগ এবং উদ্ভাবনী প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতি দেখে মুগ্ধ হয়েছি,” বলেন গেটস। গেটসের আত্মজীবনীমূলক মন্তব্য গেটস বলেন, আজকের দিনে তিনি যদি শিশু হতেন, তবে হয়তো তাকে অটিজম স্পেকট্রামে রাখা হতো। তিনি বলেন, সামাজিকীকরণে ধীরগতি, স্ব-উদ্দীপনার জন্য কিছু অভ্যাস এবং গভীর মনোযোগ তার সাফল্যের পিছনে বড় ভূমিকা রেখেছে। সাক্ষাৎকারে গেটস আরও বলেন, বিভিন্ন মার্কিন প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা তার ফাউন্ডেশনের কাজের জন্য গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?