‘সব দলকে দেখেছেন, এবার জামায়াতকে দেশ চালানোর সুযোগ দিন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

‘সব দলকে দেখেছেন, এবার জামায়াতকে দেশ চালানোর সুযোগ দিন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সব দলকে ক্ষমতা দিয়ে দেখেছেন, আমাদের একবার দেশ চালানোর সুযোগ দিন। সাবেক এই এমপি আরও বলেন, এই জামায়াতে ইসলামী দলের কোনো নেতাকর্মীরা জায়গা-জমি লুটপাট করেছে এমন নজির দেখাতে পারবেন না। এছাড়া তিনি লগি-বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। একটি অবৈধ স্বৈরাচারী সরকার হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লাখ লাখ মানুষকে পঙ্গু করেছে, কোটি কোটি ডলার পাচার করে এই দেশ থেকে পালিয়েছে গেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি বৈঠার তাণ্ডব ও পল্টনে ৬ জনকে হত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা

ঈদগাহ মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা শাখার আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা তাহাজ্জুতের নামাজ পড়ে সরকারের পতন চেয়েছিলাম কিন্তু আল্লাহ এই ফ্যাসিষ্ট হাসিনা সরকার শুধু ক্ষমতা থেকে নামান নাই- তাকে নির্বাসনে পাঠিয়েছেন। এই স্বৈরাচারী হাসিনা শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করেছে। প্রায় ১০০ সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করেছে। তারা জামায়াতের শত শত নেতাকর্মীকে হত্যা করেছে। এর বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে। ডা. তাহের আরও বলেন, একদিনে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রী, ওসি, কিছু পুলিশ এই দেশ ছেড়ে পালিয়ে যায়- এমন রেকর্ড বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি

আর নেই। এছাড়া ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন প্রসঙ্গে বলেন, সামনে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। দুর্নীতি ও জনগণের অর্থ লুটপাট করে মসজিদ বানিয়েছে। এর আগে সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে ঈদগাঁ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমাবেশ শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রশিবিরের কর্মীরা বিশেষ পাহারা বসিয়ে দায়িত্ব পালন করেন। গণ সমাবেশে মাওলানা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হযরত মাওলানা কামরুল ইসলাম আনসারী, শহীদ আব্দুল কাদের মোল্যার ছেলে হাসান মওদুদ, ফরিদপুর জেলা উলামা বিভাগের সভাপতি

অধ্যাপক হাফেজ মাওলানা নুরুজ্জামান, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, জামাত নেতা মোহাম্মদ মফিদুল ইসলাম মাসুদ, ডাক্তার এনায়েত হোসেন, লিটু খন্দকার, মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা মো. বদরুদ্দীনসহ স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ