সংসদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৪

সংসদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৪ |
প্রশাসনে দুই জন নতুন সচিব, চারজন অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ওএসডি করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আদেশে, আদেশে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. মো: আনোয়ার উল্লাহকে সচিব হিসাবে জাতীয় সংসদ সচিবালয়ে, ডা. মো: সারওয়ার বারীকে সচিব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে, এসেট প্রকল্পের পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। অপর এক আদেশে, এনআইএলজি প্রকল্পের পরিচালক ড. মো: সারওয়ার জাহান ভূঁইয়াকে নির্বাহী পরিচালক হিসাবে

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিকে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। পৃথক এক আদেশে নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি মাকসুরা নূরকে ওএসডি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে