শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
     ১০:৩০ অপরাহ্ণ

শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩০ 45 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তিতে সই করেছেন, যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই ‘রিসিপোকাল ট্রেড’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তির শর্তগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় শিল্পের ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়ার এক নীল নকশা। সমালোচকরা একে ‘দেশবিক্রির চুক্তি’ হিসেবেও অভিহিত করছেন। চুক্তিটির বিভিন্ন ধারা পর্যালোচনা করলে বাংলাদেশের অর্থনীতির জন্য যে ভয়াবহ ক্ষতির দিকগুলো ফুটে ওঠে, তা নিচে তুলে ধরা হলো: জাতীয় ক্রয় ও আমদানির ওপর কঠিন বাধ্যবাধকতা চুক্তির

একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ কর্তৃক যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট পণ্য ও সেবা কেনার চরম শর্ত। এর মাধ্যমে বাংলাদেশের ক্রয় ক্ষমতাকে কার্যত পরাধীন করা হয়েছে: বোয়িংয়ের উড়োজাহাজ কেনা: বাংলাদেশ বিমানকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। জ্বালানির বিশাল বোঝা: আগামী ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের মার্কিন এলএনজি (LNG) কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও বাংলাদেশকে চড়া মূল্যে মার্কিন গ্যাস কিনতে হবে, যার দায়ভার সাধারণ জনগণের ওপর পড়বে। কৃষিখাতে আঘাত: বছরে ৭ লাখ টন গম এবং ১.২৫ বিলিয়ন ডলারের সয়াবিনসহ মোট ৩.৫ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য আমদানির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটি দেশীয় কৃষকদের পথে বসিয়ে দেওয়ার নামান্তর। দেশীয়

শিল্প ও ভর্তুকি ধ্বংসের নীল নকশা চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের শুল্ক পর্যায়ক্রমে তুলে নিতে হবে। এর চেয়েও ভয়াভহ বিষয় হলো, রাষ্ট্রীয় শিল্প সংস্থাগুলোকে সরকার আর কোনো ভর্তুকি দিতে পারবে না। ফলে বিটাক বা চিনিকলের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে চিরতরে বন্ধ হয়ে যাবে। মেধা সম্পদ ও ডিজিটাল বাণিজ্যে নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের কঠোর আইপি আইন কার্যকর করার শর্তে বাংলাদেশের ওষুধ শিল্প বড় ধরনের সংকটে পড়বে। ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, গুগল-ফেসবুকের মতো মার্কিন টেক জায়ান্টদের ওপর কোনো ‘ডিজিটাল সার্ভিস ট্যাক্স’ আরোপ না করার প্রতিশ্রুতি দেওয়ায় রাষ্ট্র কয়েক হাজার কোটি টাকার রাজস্ব

হারাবে। বৈদেশিক সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বে আঘাত চুক্তির ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করতে পারবে। এটি মূলত চীন বা অন্যান্য শক্তিশালী বাণিজ্যিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার একটি কৌশল। এমনকি নির্দিষ্ট দেশ থেকে পারমাণবিক জ্বালানি বা চুল্লি কেনার ক্ষেত্রেও মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে। শ্রম ও পরিবেশের দোহাই দিয়ে রপ্তানি খাতে হুমকি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধার আশা দেওয়া হলেও, শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে শ্রম অধিকার ও পরিবেশ রক্ষায় মার্কিন মানদণ্ড সামান্য বিঘ্নিত হলেই আবারও শুল্ক আরোপ করা হবে। দেশের শিল্পকারখানাগুলোর জন্য এই হঠাৎ কড়াকড়ি

সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মনে করছেন, তড়িঘড়ি করে সই করা এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের কৃষি, জ্বালানি এবং সার্বভৌম নীতি নির্ধারণী ক্ষমতাকে বিদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। পোশাক খাতের সামান্য সুবিধার মোড়কে পুরো দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী দাসত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা