শুরু হলো বিপিএলের নিলাম, মোবাইলে দেখবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫
     ৫:১৯ অপরাহ্ণ

শুরু হলো বিপিএলের নিলাম, মোবাইলে দেখবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ৫:১৯ 110 ভিউ
প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম হলেও পরে দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল। এবার নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার কিছু সময় পর শুরু হয় এবারের বিপিএল নিলাম। শুরুতে বিকেল ৩টায় নিলাম শুরু করার ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে তা পিছিয়ে বিকেল ৪টা করা হয়। যদিও নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি আয়োজকরা। নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে দলগুলো।

এ ছাড়া প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত করা যাবে। প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। সর্বোচ্চ ১৪ জন কেনা যাবে। প্রতিটি ক্যাটাগরি থেকে খেলোয়াড় কিনতে হবে। যেমন ‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ মিলিয়ে কমপক্ষে ৬ জন এবং ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে ৪ জন খেলোয়াড় কিনতে হবে। নিলাম থেকে বিদেশি কিনতে হবে কমপক্ষে দুজন করে। এবারের বিপিএলের নিলাম সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস। এ ছাড়া মোবাইলেও নিলাম দেখার সুযোগ রয়েছে। বিসিবির ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে এই নিলাম। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ক্রিকেটপ্রেমীরা এই নিলাম উপভোগ করতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা