শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়মে শিক্ষার্থীদের মাথায় হাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫
     ৭:৫৩ অপরাহ্ণ

আরও খবর

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে

শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

আরেকটি সংখ্যালঘু মৃত্যু, আরেকটি তড়িঘড়ি ‘আত্মহত্যা’ বয়ান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামায়াত নেতার অশ্লীল মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ শিবির নেতার ডাকসু বিজয়ের পেছনে নারী শিক্ষার্থীদের সমর্থনের ‘প্রতিদান’ এখন প্রশ্নবিদ্ধ

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়মে শিক্ষার্থীদের মাথায় হাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ | ৭:৫৩ 119 ভিউ
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আর ২৮ বা ৩০ নম্বর পেলে ‘সহানুভূতি’ দেখিয়ে ৩৩ করে পাস করিয়ে দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে প্রচলিত এ অলিখিত প্রথা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার থেকে অপ্রাসঙ্গিক উত্তর লিখলেও আর নম্বর মিলবে না। খাতা মূল্যায়নে বাস্তব ও সঠিক মান যাচাইকে গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে পাবলিক পরীক্ষায় সৃজনশীল পদ্ধতির নামে খাতা মূল্যায়নে উদার নীতি অনুসরণ করা হচ্ছিল। কোনো উত্তর না বুঝলেও বা ভুল তথ্য দিয়েও শিক্ষার্থীরা নম্বর পেয়ে যেতেন। পরীক্ষকদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হতো—খাতায় কিছু থাকলেই যেন নম্বর দেওয়া হয়। এতে পাসের হার এবং জিপিএ

৫-এর সংখ্যা কৃত্রিমভাবে বেড়ে যায়, কিন্তু শিক্ষার মান নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন উঠতে থাকে। এ প্রসঙ্গে এক প্রধান পরীক্ষক বলেন, এমনও দেখা গেছে—এক শিক্ষার্থী ‘হাজী মুহম্মদ মুহসীনকে কেন দানবীর বলা হয়?’ প্রশ্নের উত্তরে লিখেছে, “তিনি দানব ও বীর ছিলেন, তাই তাকে দানবীর বলা হয়।” অথচ এ ধরনের উত্তরেও পরীক্ষক নম্বর দিয়েছেন। শিক্ষাবিদরা মনে করছেন, দেরিতে হলেও শিক্ষার মানোন্নয়নে বাস্তবসম্মত মূল্যায়নের পথে হাঁটা একটি ইতিবাচক পদক্ষেপ। এতে ফলাফল কিছুটা কমলেও শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান যাচাই করা সম্ভব হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, “একজন শিক্ষার্থী যদি জিপিএ ৫ পেয়েও ভালো মানের কলেজে ভর্তির সুযোগ না পায়, তবে সে ফলের

কোনো অর্থ থাকে না। আমরা এখন গুণগত মানে গুরুত্ব দিচ্ছি, সংখ্যায় নয়।” আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “আমরা খাতা মূল্যায়নে কোনো ‘উদারনীতি’ বা ‘কঠোরনীতি’ নয়, বরং বাস্তবসম্মত ও নিরপেক্ষ মূল্যায়ন চাই। আমাদের লক্ষ্য হলো—ভালো মানের শিক্ষার্থী তুলে আনা, শুধু বেশি পাস দেখানো নয়।” এই সিদ্ধান্ত কার্যকর হলে চলতি বছর থেকেই এসএসসি ও এইচএসসিতে পাসের হার এবং জিপিএ ৫-এর সংখ্যা কিছুটা কমে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা