শাহ আমানতে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

শাহ আমানতে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জাকির হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেন। তিনি শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৩ ফ্লাইটে উঠেছিলেন। জাকিরের কাছে দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪৬ হাজার সংযুক্ত আরব

আমিরাত দিরহাম উদ্ধার করা হয়। গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, জাকির ঢাকায় বসবাস করেন। তার পাসপোর্ট নম্বর- A ০৩৩৩১৭২৫। এনএসআইয়ের একজন কর্মকর্তা বলেন, তিনি টাকা নিয়ে ঢাকা থেকে উড়োজাহাজে উঠেছিলেন। তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি চট্টগ্রামে নামার পরে আমরা তাকে খুঁজে বের করি। পরে তার ব্যাগে নগদ অর্থ পাওয়া যায়। 'তার পাসপোর্ট যাচাই করে আমরা জানতে পেরেছি, তিনি হুন্ডি লেনদেনের জন্য প্রায়ই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতায়াত করতেন,' যোগ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান