ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
তুরস্কে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৫৩ জন
সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ১৫৩ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া আজ শুক্রবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তুরস্কের ২৮টি প্রদেশে গত দুই সপ্তাহ ধরে চালানো অভিযানে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। অভিযানের আওতা ছিল ইজমির ও মুগলা (পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল), হাতায় ও মারদিন (দক্ষিণ-পূর্ব অঞ্চল) এবং সামসুনসহ (উত্তরাঞ্চল, কৃষ্ণ সাগর উপকূল) বিভিন্ন এলাকা।
মন্ত্রীর দাবি, অভিযুক্তরা আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নে যুক্ত ছিলেন। বিবৃতিতে আলী ইয়ারলিকায়া আরও বলেন, ‘তুরস্কের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতারভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে।’
তুরস্কের সিরিয়ার সঙ্গে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন সরকারপন্থি বাহিনীর
ওপর হামলার দায় স্বীকার করে আইএস। এরপর থেকেই তুরস্কে আইএস বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।
ওপর হামলার দায় স্বীকার করে আইএস। এরপর থেকেই তুরস্কে আইএস বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।



