নগ্ন নারীর ছবি এঁকে ট্রাম্পের শুভেচ্ছা, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

নগ্ন নারীর ছবি এঁকে ট্রাম্পের শুভেচ্ছা, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর অভিযোগ উঠেছে। আমেরিকার প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে টাইপরাইটারে লেখা একটি চিঠিতে ট্রাম্প লিখেছিলেন, “শুভ জন্মদিন। তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে।” চিঠির নিচে ছিল একটি নগ্ন নারীর স্কেচ এবং লেখা ছিল শুধু “ডোনাল্ড”। এই চাঞ্চল্যকর দাবি ঘিরে এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে ট্রাম্প নিজে পুরো ঘটনা অস্বীকার করে ওয়াল স্ট্রিট জার্নাল-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জীবনে

কখনও কোনো ছবি আঁকিনি। মেয়েদের ছবি তো নয়ই। এগুলো আমার ভাষা বা শব্দই নয়।” তিনি আরও বলেন, “ওই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই ভুয়া খবর ছাপানোর জন্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং তাদের মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে মানহানির মামলা করব।” এ প্রসঙ্গে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। তিনি পুরো ঘটনাকে ‘আজগুবি’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার গুঞ্জন নতুন নয়। ভার্জিনিয়া জিফরে নামের এক নারী যৌন হয়রানির অভিযোগে যে মানহানির মামলা করেছিলেন, সেই মামলার নথিতে এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ সব প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। তালিকায় ছিলেন ট্রাম্প, বিল ক্লিন্টন, স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসনসহ বিশ্বের বহু বিখ্যাত ব্যক্তি।

জানা যায়, এপস্টিনের ব্যক্তিগত বিমান ‘লোলিটা এক্সপ্রেস’-এ চড়ে ট্রাম্প একাধিকবার ভ্রমণ করেছিলেন বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। ২০০৮ সালে এপস্টিনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়। এরপর ২০১৯ সালের আগস্টে গ্রেফতারের কিছুদিন পরই জেলহাজতে আত্মহত্যা করেন তিনি। যদিও তাঁর মৃত্যু নিয়েও যুক্তরাষ্ট্রজুড়ে রয়েছে নানা রহস্য ও বিতর্ক। এখন দেখার বিষয়, ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল-এর বিরুদ্ধে সত্যিই আইনি পদক্ষেপ নেন কিনা, এবং ভবিষ্যতে এই বিতর্ক কোথায় গিয়ে গড়ায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ