ভারতের তেল শোধনাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫

ভারতের তেল শোধনাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় কাজা কালাস বলেছেন, “আমরা ক্রেমলিনের যুদ্ধবাজেটের মূলে আঘাত করতে চাই। সেজন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে) আমাদের অবস্থান দৃঢ়।’ ভেদিনার অয়েল রিফাইনারি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভেদিনার নগরে অবস্থিত। ১৯৯৬ সালে ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই তেল শোধানাগার। এই শোধানাগারের ৪৯ দশমিক ১৩ শতাংশ শেয়ারের মালিক রোসনেফট। ভেদিনার

অয়েল রিফাইনারির পাশাপাশি রাশিয়া-ভারত তেল বাণিজ্যের ‘পতাকা নিবন্ধন’ বা ফ্ল্যাগ রেজিস্ট্রি’র ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল বহন করতে পারবে না। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পার রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেশটির তেলের ওপর নিষেধজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইইউ। এই দুই পক্ষই ছিল রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে রুশ তেলের অপর ক্রেতা ভারত কোনো নিষেধজ্ঞা জারি না করে উপরন্তু রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, তারপরেই আছে ভারত। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এই প্রথম ভারতীয় কোনো প্রতিষ্ঠানের

ওপর নিষেধজ্ঞা জারি করল ইইউ। সূত্র: ফার্স্ট পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ