শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫
     ৪:৫৩ অপরাহ্ণ

শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৫৩ 122 ভিউ
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল পুরো জেলা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে পুরো জেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। শহরসহ সব উপজেলা অন্ধকারে নিমজ্জিত থাকে। রাত ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও দেড়টার দিকে আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত ৩টার দিকে জেলায় কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এছাড়া হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় সকাল ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানির তীব্র সংকট। এতে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি দেখা দেয়। অনেকেই আজ শুক্রবার

সকালে পুকুরে গোসল করতে যান। পরিবারের মহিলারা পুকুরের পানি দিয়ে সংসারের কাজ সারেন। অন্যদিকে রাতে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন ইজিবাইক চালকরা। ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে না পারায় অনেকেই সকালে গাড়ি বের করতে পারেননি। যে কারণে শহরে সকাল থেকে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ছিল খুবই কম। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। এতে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় হঠাৎ করেই উপকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি

ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাতভর জরুরি মেরামত করে আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক