ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর
বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত!
আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব!
স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?
কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!
শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৯৩ হাজার ৯০ ইউরো জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী ফ্লাইটের যাত্রী ছিলেন শাহজাহান মোল্লা নামে ওই ব্যক্তি। তাঁকে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
জব্দ করা ইউরোর বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ।
বেবিচক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া ১০টার দিকে নিরাপত্তা তল্লাশি চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৫৫) রোমগামী ফ্লাইটের যাত্রী শাহজাহান মোল্লার লাগেজে বিদেশি মুদ্রা থাকার নমুনা ধরা পড়ে। পরে ওই লাগেজ খোলা হলে এই
বিশাল অঙ্কের ইউরো পাওয়া যায়। বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্মকর্তাদের বরাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ জানিয়েছেন, আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে।
বিশাল অঙ্কের ইউরো পাওয়া যায়। বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্মকর্তাদের বরাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ জানিয়েছেন, আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে।



